জানজট মুক্ত রাস্তার দাবিতে মালদা সফরে আসা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক সভায় আবেদন করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় প্রায় প্রতিদিন যানজটের সৃস্টি হয়। এলাকাবাসিদের অভিযোগ পুরাতন মালদার ৩৪ নং জাতীয় সড়কের পাশে প্রচুর বৈদ্যতিক পল রয়েছে,তার কারনে প্রায় দিন মঙ্গলবাড়ির রাস্তায় যানজটের সৃস্টি হয়। এই যানজটের কারনে অসুবিধা ও দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারন মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও নিত্য যাত্রীদের।
মালদা বাসির এই সমস্যার কথা মাথায় রেখে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তি দিনের মালদা সফরের আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক কর্তাব্যাক্তিদের নিয়ে সেই সময় একটি বৈঠক করছিলেন। ওল্ডমালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন পুরাতন মালদার রাস্তার ধারে যে সমস্ত ইলেট্রিক পল রয়েছে তার জন্য প্রায় দিন ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। শহরকে যানজট মুক্ত করতে হলে এই পোল গুলিকে সরান দরকার মালদা বাসির এই সমস্যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরার জন্য চেয়ারম্যান কার্তিক ঘোষকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
মালদা